প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে এবারের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টায় ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ঐ ম্যাচ শুরু হবে।
পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। দুই দলের সাত দেখায় সুইজারল্যান্ড এখনো জয় পায়নি। আর্জেন্টিনা পাঁচটি ম্যাচ জিতেছে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে আগে দুইটা দেখাতেও জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। ১৯৬৬ সালে ২-০ এবং ২০১৪ সালে ১-০ ব্যবধানে তারা জয়লাভ করেছে।
এদিকে, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যক্তিগত আরেকটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে লিওনেল মেসির সামনে। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করার প্রথম ফুটবলার হয়ে উঠেছেন। একই সঙ্গে, বিশ্বকাপের সব পর্ব মিলিয়ে টানা নয় ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে, মিশরের বিপক্ষে ম্যাচে মেসি একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েন। তিনি অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করে বিশ্বকাপের এক আসরে দুই পেনাল্টি মিস করার প্রথম ফুটবলার হয়ে গেছেন।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আটটি গোল করেছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত এক আসরে এটি কোনো ফুটবলারের সর্বোচ্চ গোলসংখ্যা। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে ১৯৫০ বিশ্বকাপে ব্রাজিলের আদেমির এক আসরে মেসির চেয়ে বেশি গোল, ৯টি গোল করেছিলেন। ফলে, সুইজারল্যান্ডের বিপক্ষে গোল পেলেই আরেকটি অনন্য বিশ্বকাপ রেকর্ডে নিজের নাম লেখাবেন আর্জেন্টাইন অধিনায়ক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন