প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালিতে হামলার ফলে প্রাণ হারানো নাবিকদের বেশিরভাগই ভারতীয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় গত ১ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত ১৬ জন নাবিক নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহত নাবিকদের মধ্যে সাতজন ভারতের নাগরিক। যা মোট নিহত ব্যক্তিদের ৪৪ শতাংশ।
রিপোর্ট অনুযায়ী, মার্কিন সেনারা ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত এমটি মারিভেক্স, এমটি সেত্তেবেলো, এমটি জালভির নামে তিনটি জাহাজে হামলা চালায়। এই হামলায় তিন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, ইরানের হামলায় আরও চারজন নিহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। মাত্র একদিন পর, ১ মার্চ এক ভারতীয় নাবিক হামলায় নিহত হন, যাহার জাহাজটি ওমান উপকূলে ছিল।
এছাড়া, পার্সি উপসাগর ও ওমান উপসাগরে হামলার ফলে ১৮০ ভারতীয় নাবিক মৃত্যুর ঝুঁকিতে পড়েছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন