প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোণা, ২৫ অক্টোবর, ২০২৬ : জেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ বিজিবি ব্যাটালিয়ন ২ লাখ ৬ হাজার ১শ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে।
আজ রোববার সকাল ৯টা ৫০ মিনিটে বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।
লে. কর্নেল তৌহিদুল বারী জানান, ২৪ অক্টোবর রাত আনুমানিক পৌনে ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের বিজয়পুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৫০/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিজয়পুর নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান শুরু করে।
এই অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি ভারতীয় ফুসকা, ৫৫ প্যাকেট শনপাপড়ি এবং ১৩০ বোতল অলিভ অয়েল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ৫২ হাজার ১শ টাকা।
তিনি আরও জানান, আজ রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে নলুয়াপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫৭/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ অভ্যন্তরে ফারাংপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করে। এই কম্বলগুলোর মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
এছাড়া একই দিন সকাল ৭টার দিকে বিজয়পুর বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১১৫২/এমপি থেকে আনুমানিক ৬০০ গজ অভ্যন্তরে সোমেশ্বরী নদী থেকে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ২শ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। এই কয়লার মূল্য আনুমানিক ১ লাখ ৪ হাজার টাকা।
মোট তিনটি অভিযানে ২ লাখ ৬ হাজার ১ শত টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার ও জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন