প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জ, ১২ নভেম্বর, ২০২৬ : টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া বাজার এবং দিঘীরপাড় বাজারে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেজওয়ানা চৌধুরী।
এই অভিযানের ফলে সার বিক্রয়ে বিভিন্ন অনিয়মের দায়ে চারজন সার বিক্রেতাকে জরিমানা করা হয়।
জরিমানা হওয়া সার বিক্রেতাদের মধ্যে রয়েছেন মো. শহীদুল ইসলাম, শেখ মো. আব্দুল ওয়াদুদ, মো. আরিফ এবং মনির হোসেন।
অভিযান চলাকালে অধিক মূল্যে সার বিক্রি, সারের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, এবং সার বিক্রির তথ্য ও রশিদ সংরক্ষণ না করার কারণে মো. শহীদুল ইসলামকে ৫শ’ টাকা, শেখ মো. আব্দুল ওয়াদুদকে ১ হাজার টাকা, মো. আরিফকে ২ হাজার টাকা এবং মনির হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সহকারি কমিশনার (ভুমি) রেজওয়ানা চৌধুরী বাসস’কে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। অভিযানের সময় সার ব্যবসায়ীদেরকে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, এবং সার বিক্রির রশিদ সংরক্ষণ করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে যাতে অনিয়ম বন্ধ করা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন