প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার চকরিয়া উপজেলার দুলহাজারা বনানী ফুটবল খেলার মাঠের দক্ষিণ পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২০ লাখ টাকার বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানমালিকরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও দোকানমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারটি দোকান গ্রাস করে। এতে দোকানগুলোর মালামালসহ বিভিন্ন সম্পদ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
হঠাৎ আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও পুঁজি হারিয়ে চরম বিপাকে পড়েছেন।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এবং আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন