প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের আসন্ন নির্বাচনের কয়েক দিন আগে, বিরোধী দলের নেতা এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের পরিচালনার জন্য আর উপযুক্ত নন। তিনি মন্তব্য করেন, নেতানিয়াহু যে নতুন অর্থনৈতিক পরিকল্পনা বা ভাবনার কথা বলছেন, তা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তির জন্য, দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক।
আইজেনকোট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বার্তায় অভিযোগ করেন যে, নেতানিয়াহু পুরো সমাজকে বিভক্ত করার পর এবং সেনাবাহিনীকে দুর্বল করার পর, এখন দেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করার পথে এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন, নেতানিয়াহু বাস্তবতার সাথে সমস্ত সম্পর্ক হারিয়ে কল্পনার জগতে বাস করছেন। তিনি যে বিকল্প উপায়ে অর্থনীতি পরিচালনার পরিকল্পনা করছেন, তা একজন ভারসাম্যহীন ব্যক্তির পাগলামি ছাড়া কিছু নয়।
কয়েক দিন আগে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন যে, ইসরাইলের ওপর আন্তর্জাতিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞা আরোপ হলে তারা ক্রিপ্টোকারেন্সি (যেমন বিটকয়েন) এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে অর্থ লেনদেন করতে পারেন। আইজেনকোট নেতানিয়াহুর এই ধারণাকে উপহাস করে ‘বিবি কয়েন’ বলে উল্লেখ করেন। তিনি প্রশ্ন তোলেন, বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন হয়ে এই ক্রিপ্টোকারেন্সির ওপর নির্ভর করলে ইসরাইলি কোম্পানিগুলো কীভাবে বিদেশে পণ্য বিক্রি করবে বা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে? এর ফলে দেশের ব্যবসা-বাণিজ্য বিদেশে চলে যাবে, মানুষের কষ্টার্জিত সঞ্চয় ক্ষতিগ্রস্ত হবে, চাকরির সংখ্যা কমবে এবং শেষ পর্যন্ত হাসপাতাল ও স্কুলের মতো জরুরি খাতের বাজেট কমে যাবে, যা দেশের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলবে।
নেতানিয়াহুর এই ভাবনার বিরুদ্ধে শুধু রাজনৈতিক বিরোধীরা নয়, বরং ইসরাইলের নিজস্ব অর্থনীতিবিদ এবং ব্যাংক কর্মকর্তারাও কঠোর সমালোচনা করেছেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব নয় এবং এমন অযৌক্তিক বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতি করছে। উল্লেখ্য, গাজায় যুদ্ধ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে ইসরাইলের ওপর চাপ ও নিষেধাজ্ঞা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা নির্বাচনের ঠিক আগে নেতানিয়াহু এবং তার বিরোধীদের মধ্যে বাকযুদ্ধকে তীব্র করে তুলেছে।
সূত্র: মিডলইস্ট মনিটর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন