প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ রবিবার (৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি এলাকার গ্যাস সরবরাহ ১১ ঘণ্টা ধরে বন্ধ থাকবে। এ তথ্য ব্রাহ্মণবাড়িয়া বিপণন বিভাগ থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকা এবং সরাইল ও বিজয়নগর উপজেলার কিছু নির্দিষ্ট অংশে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে, এসব এলাকার চারটি সিএনজি ফিলিং স্টেশনসহ সমস্ত আবাসিক এবং বাণিজ্যিক গ্রাহক এই সংযোগ বিচ্ছিন্নকরণের আওতায় থাকবেন। এ সময় আশেপাশের অন্যান্য এলাকায় গ্যাসের চাপ স্বল্প থাকতে পারে।
কর্তৃপক্ষ জানায়, ঐ নির্ধারিত এলাকাগুলোতে প্রায় ২ থেকে ৩ হাজার আবাসিক গ্রাহক এবং ১৫ থেকে ২০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান বিদ্যমান রয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শফিকুল হক জানান, গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা বলা হলেও, রক্ষণাবেক্ষণ কর্মসূচির জন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়সীমার আগেই কাজ শেষ করার চেষ্টা চলছে। কাজ শেষ হওয়ার সাথে সাথে দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক করে দেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন