প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারী জেলার সৈয়দপুরের ১০০ শয্যা হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি গত তিন মাস ধরে অকেজো অবস্থায় রয়েছে। এর ফলে, সৈয়দপুরসহ আশেপাশের ৬ উপজেলাবাসী সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রায় ১০ লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসার স্থান এই হাসপাতালে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সূত্রে জানা যায়, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নসহ দিনাজপুরের পার্বতীপুর, চিরিরবন্দর ও খানসামা উপজেলা, রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা এবং নীলফামারীর কিশোরগঞ্জ ও সদর উপজেলার অধিকাংশ ইউনিয়নের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে।
এই বিশাল জনগণের জন্য এক্স-রে সেবাটি অত্যন্ত প্রয়োজনীয়, যা তারা গত তিন মাস ধরে পাচ্ছেন না। হাসপাতালের জরুরি বিভাগের একমাত্র এক্স-রে মেশিনটি নষ্ট হয়ে যাওয়ার কারণে রোগীদের ১ কিলোমিটার দূরে অবস্থিত কোন ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। এর ফলে, রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় এবং ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।
হাসপাতালে গেলে দেখা যায়, অধিকাংশ রোগী এক্স-রে করানোর জন্য শহরের দিকে ছুটছেন। ভোগান্তির শিকার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়ন থেকে আসা রোগী আউয়াল বলেন, "বাথরুমে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছি। হাসপাতালে এসেছি কিন্তু পায়ের হাড় ভেঙেছে কি না তা নিশ্চিত হতে ডাক্তার এক্স-রে করাতে বলেছেন। কিন্তু এখানকার এক্স-রে মেশিন নষ্ট। তাই কষ্ট করে বাইরে গিয়ে এক্স-রে করাতে হবে। এটা চরম ভোগান্তি।"
সৈয়দপুর শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকার ফরিদা বেগম জানান, "আমার হাত ভেঙে যাওয়ায় এই হাসপাতালে আসার পর ডাক্তার এক্স-রে লিখে দিয়েছেন। আজ ১৫ দিন থেকে আসছি কিন্তু মেশিন নষ্ট থাকায় এক্স-রে করাতে পারছিনা। কর্তৃপক্ষ বলছে দ্রæতই মেশিন ঠিক হবে। কিন্তু আজও হয়নি। বাইরে থেকে এক্স-রে করানোর মত সামর্থ্য আমার নাই। এজন্য খুবই কষ্ট করে চলতে হচ্ছে।"
শুক্রবার (২০ নভেম্বর) হাসপাতালের পরিচালক ডা. মো. আসিফ ফেরদৌস এ বিষয়ে বলেন, "এক্স-রে মেশিন পুরোপুরি নষ্ট নয়। মূলত: ভোল্টেজ স্টেবিলাইজার না থাকায় বিদ্যুতের ভোল্টেজ উঠানামা করার কারণে সমস্যা হচ্ছে। আর মেশিনের টিউবেও সমস্যা আছে। একারণে ২-৩ মাস ধরে একটু অসুবিধা হচ্ছে। তবে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা এসে দেখে গেছে। সে অনুযায়ী নতুন মেশিন সরবরাহের অপেক্ষায় আছে। দ্রæতই এর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন