প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষাক্ষেত্রে দীর্ঘকাল ধরে অবদান, একাডেমিক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিক মূল্যবোধের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা লাভ করেছেন পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া কামিল মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হুসাইন।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় অনুষ্ঠানে তাকে সম্মাননা পদক, সনদপত্র এবং দুই লাখ টাকার চেক প্রদান করা হয়।
জাতীয় পর্যায়ের সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. ইমরান হুসাইন বলেন, "রাষ্ট্রীয় পর্যায়ে একজন শিক্ষক হিসেবে এমন স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই সম্মাননা আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।"
পুষ্পপাড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মন্তব্য করেন, "সহকারী অধ্যাপক মো. ইমরান হুসাইনের জাতীয় পর্যায়ের এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের। তার এই স্বীকৃতি পুষ্পপাড়া কামিল মাদরাসার দীর্ঘ শিক্ষাগত ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে। তার সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত।"
একই দিনে পাবনার আরও দুই শিক্ষক ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা লাভ করেছেন। তারা হলেন—পাবনা মির্জাপুর দাখিল মাদরাসার সহকারী জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. ইকরামুল হক এবং ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভি মো. মিনারুল ইসলাম।
একই জেলার তিন শিক্ষকের জাতীয় পর্যায়ে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি পাওয়ার ফলে পাবনার শিক্ষা অঙ্গনে আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়েছে।
শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা মন্তব্য করছেন, জাতীয় পর্যায়ে পাবনার তিন শিক্ষকের এই স্বীকৃতি জেলার শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক বার্তা বহন করছে। তাদের এই অর্জন নতুন প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করতে উৎসাহিত করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন