প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপি সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেকে নিরাপদে রেখেছে। আমরা সংখ্যালঘু শব্দ বিশ্বাস করিনা, মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ তেমনি এ সরকারের আমলে সকল ধর্মে মানুষ নিরাপদে বসবাস করছে। স্বাধীনভাবে তারা ধর্মীয় অনুষ্ঠান পালন করছে, এই কথাগুলো বলেছেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। তিনি আরো বলেন, বিএনপি সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে তখন সব ধর্মের মানুষ সম অধিকার নিয়ে বাঁচতে পারে। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ও নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসব পালন করতে পারে। সোমবার (১৯ অক্টোবর) রাতে পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময়, প্রতিমন্ত্রী বিভিন্ন মন্দিরে উপস্থিত মন্দির কমিটির সদস্য সহ উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।তিনি আরো বলেন, বিএনপি নেতাকর্মীরা মন্দিরের কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিচ্ছে। যাতে কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে। জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এবং প্রতিটি মানুষের সুখে দুখে পাশে থাকবে। পূজা মন্ডপ পরিদর্শনে মন্ত্রীর সাথে ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, কাউখালী উপজেলা নিবার্হী অফিসার রেহেনা আক্তার, ওসি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আজম দুলাল,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন