প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন যে, ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে সেনা মোতায়েন রয়েছে, সেসব স্থানে বৃক্ষরোপণ করা হবে। তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করতে গিয়ে এ কথা জানান।
এবারের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’ সেনাপ্রধান বলেন, বনায়ন বৃদ্ধি করতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী অনেক ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। কেবল গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করার দায়িত্বও সেনাবাহিনী গ্রহণ করে থাকে।
তিনি আরও জানান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে।
এই উদ্দেশ্যে ১১ লাখ গাছ রোপণ করার পরিকল্পনা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন