প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটিতে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আবারও যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে দলটির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটিতেও একই দায়িত্ব পালন করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন আশরাফ মাহদি।
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং দল গঠনের প্রক্রিয়ায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। অভ্যুত্থান-পরবর্তী জাতীয় নাগরিক কমিটি গঠনের সার্চ কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্বও গ্রহণ করেন।
এনসিপি গঠনের পর আশরাফ মাহদি দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হন। পরবর্তীতে রাজনৈতিক লিয়াজোঁ কমিটি ও শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবেও কাজ করছেন।
২০১৭ সালে অমর একুশে বইমেলা থেকে গুমের শিকার হওয়ার ঘটনায় আলোচনায় আসেন আশরাফ মাহদি। পরবর্তীতে ২০২০ সালে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুবাইয়ে ট্রানজিটের সময় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সরকারের সমালোচনা ও বিরোধিতার কারণে তিনি মামলা ও গ্রেপ্তারের শিকার হন। তাঁর গ্রেপ্তারের ঘটনায় দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও উদ্বেগ প্রকাশ করেছিল বলে দাবি করা হয়েছে।
ইসলামী রাজনীতির মাধ্যমে আশরাফ মাহদির রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান প্রয়াত মুফতি ফজলুল আমিনীর দৌহিত্র আশরাফ মাহদি ছাত্রজীবনে ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করেন। শাপলা চত্বরের আন্দোলনে ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানে মাদ্রাসাশিক্ষার্থীদের সংগঠিত করার কাজেও তিনি যুক্ত হন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে সাধারণ আলেম সমাজের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন আশরাফ মাহদি। অভ্যুত্থানের পর তরুণ আলেমদের সংগঠিত করার লক্ষ্যে ‘তরুণ আলেম প্রজন্ম-২৪’ উদ্যোগের সঙ্গে যুক্ত হন তিনি। এ উদ্যোগের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া মাদ্রাসাশিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন