প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকারকে আরও জোরদার করার লক্ষ্যে ‘পথে পথে’ নামের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণফোন। এই উদ্যোগের আওতায় ২৫শে নভেম্বর, প্রতিষ্ঠানটির সকল কর্মী সারা দেশের বিভিন্ন মার্কেট ও কাস্টমার টাচপয়েন্টে সরাসরি উপস্থিত হয়ে গ্রাহকদের সাথে যোগাযোগ করেন।
গ্রাহকদের কাছে আরও পৌঁছানো, তাদের অভিজ্ঞতা শোনা এবং সময়ের সাথে পরিবর্তিত চাহিদা ও প্রত্যাশাগুলোকে ভালোভাবে বোঝা ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির সব স্তরের কর্মীরা গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন এবং গ্রামীণফোনের প্রোডাক্টস এবং সার্ভিসেস ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পান। এই সরাসরি মতবিনিময়ের ফলে গ্রাহকদের কাছে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের মতামত শোনা এবং সেবাগুলোকে কীভাবে আরও সহজ, প্রাসঙ্গিক ও সুবিধাজনক করা যায়, সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে।
গ্রাহকের দৃষ্টিতে বাজারকে দেখা এবং সেই অভিজ্ঞতাগুলো নিজেদের কাজের ক্ষেত্রে কাজে লাগানোর মাধ্যমে পুরো প্রতিষ্ঠানে গ্রাহককেন্দ্রিক মানসিকতা গড়ে তোলার যে প্রচেষ্টা গ্রামীণফোনের রয়েছে, এই উদ্যোগটি তারই প্রতিফলন।
এই উদ্যোগ সম্পর্কে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান মন্তব্য করেন, “গ্রামীণফোনে আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন গ্রাহকরা। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে আমাদের সকল কর্মীরা গ্রাহকদের আরও কাছাকাছি আসার, তাদের কথা শোনার এবং সরাসরি তাদের অভিজ্ঞতা বোঝার সুযোগ পেয়েছেন। এই সরাসরি যোগাযোগ আমাদের গ্রাহকদের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখতে, কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা বুঝতে এবং আমাদের সেবাগুলোকে আরও প্রাসঙ্গিক, সহজলভ্য ও অর্থবহ করে তুলতে সাহায্য করে। আমরা বিশ্বাস করি, একজন ভালো সেবাদাতা হয়ে ওঠার প্রথম ধাপ হলো একজন ভালো শ্রোতা হওয়া, আর গ্রাহকদের সাথে প্রতিটি যোগাযোগে আমাদের এই অঙ্গীকারের প্রতিফলন থাকতে হবে।”
পদমর্যাদা নির্বিশেষে প্রতিটি কর্মীই যে গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এই উদ্যোগটি সেই সংস্কৃতিকেই আরও দৃঢ় করেছে। মনোযোগ দিয়ে শোনা, প্রতিনিয়ত শেখা এবং গ্রাহকদের মতামতের ভিত্তিতে কাজ করার মাধ্যমে তাদের জন্য আরও সহজ, আরও প্রাসঙ্গিক ও অর্থবহ অভিজ্ঞতা নিশ্চিত করতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন