প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সউদী আরবে হুথি বিদ্রোহীদের দ্বারা সংঘটিত সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দাম্মাম বিমানবন্দরসহ সউদী আরবের বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন বাংলাদেশি নাগরিকও নিহত হয়েছেন।
বাংলাদেশ সরকার এই ঘটনার জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি, সৌদি সরকার ও সেখানকার সাধারণ জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
বাংলাদেশ একইসঙ্গে সকলের প্রতি আহ্বান জানাচ্ছে যে, যেকোনো ধরনের হামলা অবিলম্বে বন্ধ করা হোক এবং কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন