প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি খরচে আইনি সহায়তা লাভ করেছেন ১ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন কারাবন্দি। এই সহায়তা প্রদান করা হয়েছে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে। অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ৩১ হাজার ৪০৯ জন। এছাড়া, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৬৫৮ জন এই সেবা গ্রহণ করেছেন।
অন্যদিকে, সরকারি আইনি সহায়তা সম্পর্কে জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি নম্বর ১৬৬৯৯-এর মাধ্যমে ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন সেবা পেয়েছেন। অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আইনি পরামর্শ গ্রহণ করেছেন ৪৫৭ জন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, লিগ্যাল এইডের মাধ্যমে মোট ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন আইনি সহায়তা লাভ করেছেন।
আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকারি সেবা সংস্থা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন