প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল জয় পেয়েছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি। শুক্রবার সকালে শহীদ শাহজাহান মাঠে ২য় দিনের ১ম ম্যাচে তারা কোয়ালিটি স্কুল অব ক্রিকেট দলকে ৭৭ রানে পরাজিত করে। ম্যাচে বিজিত দলের আরিফুল আলম খালেদ সর্বোচ্চ ১৫ রানে ৪ উইকেট লাভ করেন।
টসে জিতে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট দল সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে সন্দ্বীপ ক্রিকেট একাডেমির ব্যাটসম্যান তারেকের সর্বোচ্চ ৩০ বলে ৭০ এবং ওবায়দুলের অপরাজিত ২১ বলে ৪২ রানের সুবাদে নির্ধারিত ১৮ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবদুল মতিন ২৫, এ কে রানা ২০, মোঃ আরিফুল আলম ১৮ রান করেন।
জবাবে ২০০ রানের লক্ষে ব্যাট করতে নেমে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ১৩.২ ওভারে ১২২ রান গুটিয়ে যায়। দলের পক্ষে জিসানুল কাদির সর্বোচ্চ ২৭ বলে ৪২, ইনজামুল হক ১১ ও আশরাফ নাহিদ ১১ রান করেন।
স্কোর :
সন্দ্বীপ ক্রিকেট একাডেমি - ১৯৯/৮ (১৮)
কোয়ালিটি স্কুল অব ক্রিকেট - ১২২ (১৩.২)
ফলাফল : সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ৭৭ রানে জয়ী
ম্যাচে বল হাতে বিজয়ী দল সন্দ্বীপ ক্রিকেট একাডেমির মোঃ আরিফুল আলম ২.২ ওভারে ১৫ রানে ৪, সাইকুত ২, তাইজুল, মোঃ রানা ও ওবায়দুল ১টি করে এবং পরাজিত দল কোয়ালিটির পক্ষে সাকিব আখন্দ দারুণ নৌপুন্য দেখিয়ে ৪ ওভারে ৪৩ রানে ৫ উইকেট, সাদমান আলম ২ ও আবদুল মোমেন রাকিব ১ উইকেট লাভ করে।
খেলা শেষে ম্যান অব দি ম্যাচ সন্দ্বীপ ক্রিকেট একাডেমির মোঃ আরিফুল আলম ট্রফি ও প্রাইজমানি এবং ৫ উইকেট প্রাপ্ত কোয়ালিটির সাকিব আখন্দ হাতে বল তুলে দেন মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। এই সময় দেশ রক্ষা তারেক মঞ্চ এর প্রতিষ্ঠাতা ও মহানগর জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও টুর্নামেন্ট কমিটির কর্মকতারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন