প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর কাছে বাস মালিক সমিতির করা আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট। আদালতের বক্তব্য হলো, যেসব বাস বিআরটিএ চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই মহাসড়কে চলাচল করতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
বিআরটিএর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি পরে জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে এসব বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল। শুনানির সময় তিনি আদালতকে অবহিত করেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে। যদি নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন করা হয়, তাহলে তা আইন অনুযায়ী ৮০ ও ৮৪ ধারায় অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৮ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলাচল করতে পারবে না।
আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, ‘আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাস চলাচলে পারমিশন দিয়েছে, সেগুলোই রাস্তায় চলাচল করবে। স্লিপার বাস চালানোর তো পারমিশন নেই। হাইকোর্টও পারমিশন দেয়নি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন