প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে চট্টগ্রামের পটিয়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে, যা নারী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে আয়োজন করা হয়। মিছিলটি ১৩ নভেম্বর রাত ৮টায় পটিয়া পৌরসদরের থানার মোড় থেকে শুরু হয়ে পোস্ট অফিস চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় জ্যোতির বাড়িতে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং তাদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবদুর রশিদ। সভাটি পরিচালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট আরমান আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নুরুল মোস্তফা মনিরী, সহসাংগঠনিক সম্পাদক নুরুল আলম, ছাত্রশক্তির আশরাফুল ইসলাম তৌকির, ভারপ্রাপ্ত সদস্যসচিব হাফেজ মো. সায়েদ সিদ্দিক সোহাগ, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল্লাহ আশরাফুল সিফাত, অমিত দাশ এবং তাজরিয়ান হাসান।
সাজ্জাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর যেভাবে খুন, গুম ও নির্যাতন চালিয়েছেন, তাতে এ দেশে তাঁর আর রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশে আসার যে স্টান্টবাজি তিনি করছেন, তা জনগণ বুঝে গেছে।
তিনি আরও বলেন, যদি তাঁর এতই দেশপ্রেম থাকত, তাহলে দেশে থেকেই ছাত্র-জনতাকে মোকাবিলা করতেন, পালিয়ে যেতেন না। বর্তমানে যারা উঁকিঝুঁকি দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে ছাত্র-জনতা প্রস্তুত আছে। দেশবিরোধী কোনো কিছু করার চেষ্টা করা হলে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে।’
সভায় ছাত্রশক্তির আশরাফুল ইসলাম তৌকির প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘আমরা যারা জুলাইয়ের শক্তি, তাদের ওপর বারবার হামলা হচ্ছে। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আর কোনো সহযোদ্ধার ওপর হামলা করা হলে ছাত্র-জনতা বসে থাকবে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন