প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি আদেশ জারি করেছে। সোমবার, দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেছেন।
দুদকের প্রাথমিক অনুসন্ধানের ফলাফল অনুযায়ী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের নামে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ। অপরদিকে, তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতি প্রকাশ করছে।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী, তাদের নামে এবং বেনামে অর্জিত প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের পদ্ধতি এবং প্রকৃত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ উদ্ঘাটনের লক্ষ্যে এই সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে অনুসন্ধান টিমের মাধ্যমে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন