প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলার উদ্দেশ্যে গনমাধ্যম এবং স্টেক হোলডারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ক্লিন কলাপাড়া গ্রীন কলাপাড়া নামে একটি সংগঠন। সোমবার দুপুর সাড়ে ১২টায় কলাপাড়া পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় গ্রীন কলাপাড়া ক্লিন কলাপাড়ার সমন্বয়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলাপাড়া পৌর প্রশাসক মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, মিলন কর্মকার রাজু, স্থপতি মো. ইয়াকুব খান, বিআরডিবির চেয়ারম্যান মো. ফোরকান তালুকদার, স্বেচ্ছাসেবী সংগঠন রংধনুর সাধারণ সম্পাদক বিশ্বাস রাশেদ মোশারফ কল্লোল এবং আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নাজমুস সাকিব। এই সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, গনমাধ্যম এবং গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহরের বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়। এ সময় গ্রীন কলাপাড়া ও ক্লিন কলাপাড়ার সদস্যরা ৬ মাসের মধ্যে বর্জ্য প্রক্রিয়াকরণের প্রকল্প গ্রহণের বিষয়ে অবহিত করেন।
উল্লেখ্য, পরিচ্ছন্ন কলাপাড়া গড়ার প্রত্যয়ে ক্লিন কলাপাড়া, গ্রীন কলাপাড়া নামের সংগঠনটি দীর্ঘ ৪ মাস ধরে পৌরসভার বর্জ্য সংগ্রহ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন