প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনিদের ভোটার তালিকায় নাম নিবন্ধন এবং তথ্য হালনাগাদের আহ্বান জানিয়েছে হামাস, আসন্ন আইনসভা নির্বাচনে অংশ নিতে।
একটি বিবৃতিতে সংগঠনটি উল্লেখ করেছে, ভোটার নিবন্ধন হলো ‘নিজেদের পছন্দের অধিকার প্রয়োগ, জাতীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং জনগণের প্রতিনিধিদের নির্বাচনের’ মৌলিক পথ। এতে প্রধানত আইনসভা পরিষদ ও ফিলিস্তিনি জাতীয় পরিষদের প্রতিনিধিদের নির্বাচন অন্তর্ভুক্ত রয়েছে।
হামাসের দাবি, ফিলিস্তিনি জনগণের বর্তমান পরিস্থিতিতে জাতীয় অংশগ্রহণ বৃদ্ধি করা, জনগণের ঐক্য জোরদার করা ও কার্যকর ফিলিস্তিনি প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। এসব প্রতিষ্ঠানের বৈধতা অবশ্যই জনগণের স্বাধীন ইচ্ছা থেকে আসতে হবে এবং তাদের আকাঙ্ক্ষা, অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে।
সংগঠনটি আরও পরিষ্কার করেছে, ফিলিস্তিনিদের জাতীয় সিদ্ধান্ত গ্রহণে কোনো ধরনের অভিভাবকত্ব বা বাইরের হস্তক্ষেপ থাকা উচিত নয়। ফিলিস্তিনে আগামী ২৮ নভেম্বর ২০২৬ সালে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন