প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোজ্যতেলের আমদানিনির্ভরতা হ্রাস এবং সরিষা ও মসুরের উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে যশোরের ছয় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার পাশাপাশি ১৫০ জন কৃষককে মসুরের বীজ ও সার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।
যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, কর্মসূচির আওতায় প্রত্যেক সরিষাচাষিকে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। অন্যদিকে প্রত্যেক মসুরচাষিকে পাঁচ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি এবং পাঁচ কেজি এমওপি সার দেয়া হয়েছে। তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান যে, সময়মতো বীজ বপন ও প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে ভালো ফলন নিশ্চিত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খান খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষকদের ভাগ্যোন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হচ্ছে।’
এ উদ্যোগের ফলে যশোরে সরিষা ও মসুরের আবাদ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং বলেন, ‘পেঁয়াজের উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনার সুফল পাওয়া গেছে। একইভাবে সরিষা ও মসুরের উৎপাদন বাড়িয়ে ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমাতে হবে।’
এ ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জনে কৃষকদের সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান অতিথি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন