প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত দুই মৌসুম ধরে ইউরোপীয় ফুটবলে নিজেদের অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে ফরাসি পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলের এই ধারাবাহিক সাফল্যের নেপথ্যে একটি বড় শক্তি হচ্ছে তাদের স্থিতিশীল একাদশ এবং কোচ লুইস এনরিকে।
অবাককর হলেও সত্য, টানা দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির আউটফিল্ডের ১০ জন খেলোয়াড় একদম একই ছিলেন; তবে গোলরক্ষকের অবস্থান পরিবর্তিত হয়েছে। আর স্বস্তির খবর হলো, ঐতিহাসিক ১০ তারকা এখনও রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ক্যাম্প দে লোগেঁতে রয়েছেন।
চলতি গ্রীষ্মকালীন দলবদলে ফরাসি ক্লাবটির অবস্থান বেশ হিসেবি। এখন পর্যন্ত নতুন মুখ হিসেবে স্কোয়াডে যোগ দিয়েছেন মোনাকোর প্রতিভাবান মিডফিল্ডার মাঘনেস আকলিউশ, অ্যাস্টন ভিলা থেকে আসা ডিফেন্ডার লুকাস দিনিয়ে এবং এসি মিলানের ১৮ বছর বয়সী তরুণ গোলরক্ষক আলেসান্দ্রো লংগোনি।
অন্যদিকে, বিদায়ের খতিয়ানও বেশ ছোট। অ্যাতলেতিকো মাদ্রিদে চলে গেছেন লি কাং-ইন এবং এসি মিলানে যোগ দিয়েছেন গনসালো রামোস। এর বাইরে উইঙ্গার ব্রাডলি বারকোলাকে নিয়ে গুঞ্জন রয়েছে, প্রায় ১০০ মিলিয়ন পাউন্ডের মেগা ডিলে তার লিভারপুলে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এই তিনজনই চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ফাইনালে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।
তবে সব প্রচেষ্টার ফলাফল যে সদর্থক হয়নি, তা নয়। আরবি লাইপজিগের আইভরি কোস্ট তারকা ইয়ান দিওমান্দেকে ড্রেসিংরুমে ভেড়াতে পিএসজি প্রায় ১০২.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যাত হয়ে পরবর্তীতে ১২০ মিলিয়ন পাউন্ডে এই ফরোয়ার্ডকে রিয়াল মাদ্রিদ ছিনিয়ে নেয়।
আইভরিয়ান তারকা হাতছাড়া হওয়ার পর এখন নতুন শিকারের খোঁজে নেমেছে পিএসজি। তাদের মূল লক্ষ্য বর্তমানে বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের শিরোপাজয়ী একমাত্র গোলটি এসেছিল এই তোরেসের পা দিয়েই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন