প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি দাবি করেছে যে, তারা সউদী আরবে সামরিক ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। এই ধারাবাহিক হামলাগুলি ইয়েমেনের উপকূলীয় এবং অভ্যন্তরীণ এলাকা থেকে পরিচালিত হয়, যেখানে দেশটির রাজধানী রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।
হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টার মধ্যে সউদী আরবের একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানো হয়েছে। তিনি উল্লেখ করেন যে, রাজধানী রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের পাশাপাশি লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু অঞ্চলের সউদী আরামকোর (Saudi Aramco) জ্বালানি স্থাপনা, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে নিশানা করা হয়েছে।
এদিকে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার বিষয়টি সউদী কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সউদী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, বিমানবন্দরে আঘাত হানা হামলায় দুজন প্রাণ হারিয়েছেন। তবে রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইয়ানবুর আরামকো স্থাপনায় হামলার বিষয়ে সউদী কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই তীব্র হামলাকে বড় ধরনের সামরিক সংঘাতের বৃদ্ধি হিসেবে বিশ্লেষকরা দেখছেন। সূত্র: রয়টার্স, এএফপি|
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন