প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণের ঘটনা কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্রাঙ্কফুর্ট এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বোয়িং সি-সেভেন্টিন গ্লোবমাস্টার নামের এই বিমানটি লাটভিয়ার রাজধানী রিগা থেকে সরাসরি রাশিয়ার মস্কোতে পৌঁছায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন ধরনের গুঞ্জন শুরু হয়েছে। তবে ক্রেমলিনের দাবি, তারা এই বিষয়টি জানতো না।
উড্ডয়ন সংক্রান্ত তথ্য অনুযায়ী, মার্কিন বিমানটি ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ থেকে রবিবার বিকেলে রওনা হয়ে ২৩ আগস্ট রিগায় পৌঁছায়। এরপর লাটভিয়া থেকে উড্ডয়ন করে মঙ্গলবার সকালে মস্কোর আকাশে প্রবেশ করে এবং ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যেহেতু জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ মার্কিন প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের চলাচলের প্রধান সামরিক ঘাঁটি, তাই এই বিমানের আকস্মিক আগমন নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি বিমান চলাচলে কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বোয়িং গ্লোবমাস্টারের মস্কোয় অবতরণ একটি বিরল ঘটনা। এর আগে জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতরা ইউক্রেন শান্তি আলোচনার জন্য মস্কো গিয়েছিলেন। তবে এবারের রহস্যজনক বিমান অবতরণ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, তাদের কাছে এই উড্ডয়ন বা বিমানের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি আরও জানান, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে ক্রেমলিনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই।
সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি বিপুল পরিমাণ সেনা ও সামরিক সরঞ্জাম দীর্ঘ দূরত্বে পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। ফলে বিমানটির আকস্মিক মস্কোয় অবতরণ নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা তৈরি হয়েছে।
বিমান অবতরণের কয়েক ঘণ্টা পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএয়ের পরিচালক জন র্যাটক্লিফ গোপন বৈঠকে অংশ নিতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে।
তবে তার সফরের উদ্দেশ্য এবং রাশিয়ার কোন কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করবেন, এ বিষয়ে ওয়াশিংটন কিংবা মস্কো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। উচ্চপর্যায়ের মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক সাধারণত বিরল।
সিআইএ পরিচালক হিসেবে এটি র্যাটক্লিফের প্রথম রাশিয়া সফর বলে মনে করা হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে মস্কোর রাস্তায় একটি কূটনৈতিক বহর চলাচল করতে দেখা গেছে। তবে ওই বহরটি র্যাটক্লিফকে বহন করছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
সিবিএসকে এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, র্যাটক্লিফের সফরের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানায় যে, তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মস্কো সফর করবে। প্রতিনিধিদলটি রাশিয়া ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেনকে হামলা স্থগিত রাখার অনুরোধও করা হয় বলে দাবি করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন