প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের কাছে টানা দুই জয়ের আত্মবিশ্বাস ছিল। তবে আজ সেই আত্মবিশ্বাস কোনো কাজে আসেনি। বরং ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ হকি দল। প্রতিপক্ষের কাছে ১০-০ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।
জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। অভিষেক ভারতকে লিড এনে দেন। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ জোড়া গোল খায়। ২২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান জুগরাজ সিং। অন্যদিকে ২৭ মিনিটে অধিনায়ক হারমানপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করেন।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ৩২ মিনিটে সুখজিৎ সিং ব্যবধান ৪-০ করেন। সেই গোলের রেশ কাটতে না কাটতেই ৪০ মিনিটে হার্মানপ্রিত আরেকটি পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন।
শিলানন্দ লাকরা ২ মিনিটের ব্যবধানে জোড়া গোল পান। ৪৪ ও ৪৫ মিনিটে তিনি গোল দুটি করেন। বিপরীতে ৪৫ মিনিটে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হারমানপ্রীত সিং। শেষ দুই মিনিটে স্কোরকার্ডে নাম তোলেন সঞ্জয় ও মানদীপ সিং। সঞ্জয়ের ৫৯তম মিনিটের বিপরীতে শেষ মিনিটে ১-০ ব্যবধান করেন মানদীপ।
এর আগে বাংলাদেশ টানা দুই হারে এশিয়ান গেমস শুরু করেছিল। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে শুরু হয়েছিল। ফিরতি হার ছিল স্বাগতিক জাপানের বিপক্ষে, ৬-১ গোলের। এরপর বাংলাদেশ জয়ে ফিরে। নিজেদের তৃতীয় ম্যাচে ৫-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পায় বাংলাদেশ। ফিরতি ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায়।
বাংলাদেশ এখন স্থান নির্ধারনী ম্যাচ খেলবে। প্রতিপক্ষ চীন। পঞ্চম থেকে অষ্টম স্থানের ম্যাচটি আগামী ১ অক্টোবর কাওয়াসাকি জুকো স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন