প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে নোয়াখালীতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করায় ১৩ শিশু-কিশোরকে পুরস্কার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আল ফালাহ জামে মসজিদে এ পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ী মোহাম্মদ হারুন অর রশিদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মসজিদের ইমামের সংরক্ষিত হাজিরা খাতা অনুযায়ী, ১০ থেকে ২০ বছর বয়সী ১৩ শিশু-কিশোর টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে। অনুষ্ঠানে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রত্যেকের হাতে একটি করে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
এসময় ব্যবসায়ী মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সমাজে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার রোধে শিশু-কিশোরদের ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। ভালো উদ্যোগের মাধ্যমে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।
তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ভালো অভ্যাস গড়ে উঠবে। পাশাপাশি তারা মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের মতো কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন