প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুলিশ পরিদর্শক মফিজুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের শোক
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নেত্রকোণার খালিয়াজুরীতে কর্মরত পুলিশ পরিদর্শক মো. মফিজুল ইসলাম অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।**
নেত্রকোণা জেলার খালিয়াজুরী থানাধীন লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) **মো. মফিজুল ইসলাম গত ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে শারীরিক অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটির এক শোকবার্তায় বলা হয়, পুলিশ পরিদর্শক মো. মফিজুল ইসলামের অকাল ও আকস্মিক মৃত্যু বাংলাদেশ পুলিশ পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় আরও বলা হয়, মো. মফিজুল ইসলাম ব্যক্তিগত ও পেশাগত জীবনে একজন সহজ-সরল, সজ্জন, আন্তরিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন। তাঁর কর্মনিষ্ঠা, সততা ও মানবিক গুণাবলি সহকর্মী ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শোকবার্তায় মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে *জান্নাতুল ফেরদৌস* নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য দোয়া করা হয়।
শোকবার্তায় স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক খান মো. মাসকোয়াত হোসেন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন