প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি বিশেষ বৈঠক করেছে। এই বৈঠকে সংগঠনের কার্যক্রমকে জোরদার করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) নারায়ণগঞ্জের জামতলায় হীরা ড্রাগন রেস্টুরেন্টে জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির যৌথ উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম আহ্বায়ক মাওলানা তৈয়ব আল হুসাইনী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা সদস্যসচিব মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া।
বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, আব্দুর রশিদ, মাওলানা জাকারিয়া আল ফরহাদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ইসমাইল সরকার, মুফতি মাসউদুর রহমান, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা সাইফুল ইসলামসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
বৈঠকে আলোচনা করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়টি, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পূর্বে তিন সদস্যের কমিটি থাকলেও বর্তমানে এটি পাঁচ সদস্যের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে কমিটির পরিধি বৃদ্ধি করা হয়েছে। তদন্ত কমিটি ভিডিওটির বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই করে সংগঠনের দায়িত্বশীলদের কাছে প্রতিবেদন দেবে।
বৈঠকে নেতারা উল্লেখ করেন, দ্বীনি, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভূমিকা আরও গতিশীল করতে জেলা ও মহানগর পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন