প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় একটি নবনির্মিত ৭ তলা ভবনে প্লাস্টারের কাজ করার সময় নিচে পড়ে মৃত্যু হয়েছে আল আমিন (২৫) নামে এক রাজমিস্ত্রির।
এটি ঘটেছে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে। মৃত আল আমিন চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুরের মো. মকুলের পুত্র। তিনি কাজলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
বাড়ির মালিক বাছির উদ্দিন জানান, আল আমিন দুপুরের দিকে ৭ তলা ভবনের মাচাংয়ে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় অসাবধানতার কারণে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন