প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘স্কাফ’ (Escuf) সিরাপসহ দুই যুবককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর পোড়াগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের মৃত আবু হাসানের ছেলে মো. আরাফাত হোসেন (২৫) এবং একই ইউনিয়নের কাদোয়া দেবীপুর গ্রামের মো. মুকুলের ছেলে মো. ফরহাদ (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের কড়া নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে কানসাট ইউনিয়নের শিবনগর পোড়াগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় স্থানীয় পোড়াগঞ্জ গোরস্থান সংলগ্ন কালুমুদ্দিনের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ওই দুই যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ বোতল অবৈধ কোডিন ফসফেট মিশ্রিত স্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ।
শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। যুবসমাজকে মাদকমুক্ত সুন্দর জীবন উপহার দিতে নিজ নিজ এলাকার মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন