প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ১৫ বছরের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল। ২০১১ সাল থেকে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালনের পর ৩১ আগস্ট এই পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন টিম কুক। সিইও হিসেবে নিজের শেষ দিনে অ্যাপল সম্প্রদায়কে এক আবেগঘন বার্তায় ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টিম কুক লেখেন, সিইও হিসেবে শেষ দিনে অ্যাপল সম্প্রদায়কে অনেক ভালোবাসা। আগামীকাল আমার পদবি বদলে যাবে, কিন্তু আপনাদের প্রতি আমার ভালোবাসা কখনোই বদলাবে না। নিরন্তর অনুপ্রেরণার উৎস হওয়ার জন্য ধন্যবাদ। আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই এবং আমি নতুন অধ্যায়ের জন্য দারুণ রোমাঞ্চিত!
তার এই পোস্টে শুভকামনা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অসংখ্য ভক্ত-অনুসারী।
সিইও পদ ছাড়লেও অ্যাপল থেকে একেবারে বিদায় নিচ্ছেন না কুক। এখন থেকে তিনি কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, ১ সেপ্টেম্বর (২০২৬) থেকে অ্যাপলের নতুন সিইও হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জন টার্নাস।
স্টিভ জবসের বিদায়ের পর কুক যখন দায়িত্ব নেন, তখন অনেকেই তার সক্ষমতা নিয়ে সন্দিহান ছিলেন। কিন্তু তিনি নিজের দক্ষতায় সব সংশয় দূর করেছেন। তার নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য ৩৫০ বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ১৩ ডলারের শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩১৯.৭০ ডলারে, আর বার্ষিক আয় ১০৮ বিলিয়ন থেকে ৪০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। শুধু আইফোনের মতো হার্ডওয়্যার নয়; অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক ও অ্যাপল পে-এর মতো সার্ভিস খাতেও কোম্পানিটিকে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে গেছেন টিম কুক।
বিডিপ্রতিদিন/কেকে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন