প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন যে, জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ধাপে ধাপে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে।
তিনি উল্লেখ করেন, ২০ শয্যার প্রতিষ্ঠানটি প্রথমে ৩০ শয্যায় উন্নীত হবে এবং পরবর্তীতে ৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
আজ শুক্রবার, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
প্রতিমন্ত্রী আরও জানান, যশোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র চত্বরে ২০২৮ সালের জুন মাসের মধ্যে নয়তলা ভবন নির্মাণের কাজ শুরু হবে। তিনি একনেকে অপেক্ষমাণ প্রকল্প পাশ করানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, অতীতে এই কেন্দ্রে সিজারিয়ান অপারেশন ও ধাত্রী সেবার সুযোগ ছিল না।
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেন-তেন কায়দায় সেবা প্রদান করা যাবে না। মানুষের জন্য মানসম্মত, নিরাপদ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে।
এর আগে, প্রতিমন্ত্রী যশোর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডকোলজিস্ট অ্যাপ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দিলদার হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন