প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক এন্ড নার্সিং হোম এ পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের সময় সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার নিজস্ব প্রতিবেদক এবং বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল রানা হেনেস্তারার শিকার হয়েছেন।
এই ঘটনায় গণমাধ্যমকর্মী মো. সোহেল রানা টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় ঢাকা ক্লিনিকে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদরাতুল কুরআন অ্যান্ড ব্রাইটফিউচার স্কুলের এক শিক্ষার্থীকে মারধরের পর গুরুতর আহত অবস্থায় তার হাত ভেঙে দেওয়া হয়।
পরে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা ক্লিনিকে স্থানান্তর করা হয়।
সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সোহেল রানা, সাংবাদিক মো. শহিদুল ইসলাম টিটু এবং দৈনিক যুগ যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি তানিয়া ইসলাম ঢাকা ক্লিনিকে যান।
সাংবাদিক সোহেল রানা জানিয়েছেন, সংবাদ সংগ্রহের সময় ঢাকা ক্লিনিকের ম্যানেজার মো. সরোয়ার, মার্কেটিং কর্মকর্তা মো. ওমর বাবু, সহকারী ম্যানেজার কৃষ্ণ ঘোষ এবং একজন চিকিৎসকের সহকারী মো. মশিউর রহমান তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেন। একপর্যায়ে তাদের মারধর করে ক্লিনিকের ভেতরে আটকে রাখা হয়।
অভিযোগে আরো বলা হয়েছে, কৃষ্ণ ঘোষের নির্দেশে সরোয়ার নারী গণমাধ্যমকর্মী তানিয়া ইসলামের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন এবং তাকে হেনস্তা করেন।
এ সময় অভিযোগ করা হয়েছে যে, ওমর বাবু ক্লিনিকের গেট বন্ধ করে দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গণমাধ্যমকর্মীদের উদ্ধার করে।
অভিযোগকারীরা দাবি করেছেন, ঘটনার সময় তাদের পুনরায় সংবাদ সংগ্রহের চেষ্টা করলে হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গণমাধ্যমকর্মীরা।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানিয়েছেন, ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনেস্তার ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন