প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে সরকার উদ্যোক্তা তৈরির উপর জোর দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করা। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।’
আজ সোমবার কর্মসংস্থান ব্যাংক কর্তৃক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন এবং ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী জানান, এটি একটি পাইলট প্রকল্প, যার মোট ব্যয় ৫০ কোটি টাকা।
যারা ব্যাংকে যেতে ভয় পায়, তাদের জন্য ঋণ প্রদান করে কর্মসংস্থান তৈরি করার উদ্দেশ্যে কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়েছে।
এ সময় তিনি কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, ‘এটি জিডিপি নয়, চ্যারিটি নয়। এমনকি গানসহ বিভিন্ন সৃজনশীলতার ক্ষেত্রেও সহযোগিতা করা সম্ভব।’
তিনি উল্লেখ করেন, সৃজনশীলতার মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখার সুযোগ রয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকার ক্রিয়েটিভ ইকোনমিতে মনোযোগ দিতে চায় এবং সহায়তা করতে ইচ্ছুক। তার মতে, যদি এটি সফলভাবে করা যায়, তবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন