প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। খবর রয়েছে যে, ইউরোপের লিচেনস্টাইন রাজ্যের এক রাজপরিবারের তরুণীর সঙ্গে তার বিয়ের পরিকল্পনা রয়েছে। এই বিষয়টি নিয়ে কিছুদিন ধরে চলা গুঞ্জনের পর অবশেষে বিলাওয়াল মুখ খুলেছেন।
বিলাওয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার বাগদান ও বিয়ের খবরকে সরাসরি ‘গুজব’ হিসেবে খারিজ করেছেন। তিনি জানান, ‘প্রিন্সেস গ্লোরিয়া’ নামে কোনো নারীর সঙ্গে তার পরিচয় নেই।
সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত এক ভিডিও বার্তায় বিলাওয়াল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম তাকে শুধু বাগদানই করায়নি, বরং বিয়ের খবরও ছড়িয়ে দিয়েছে। তবে বাস্তবে তার জীবনে এমন কিছু ঘটেনি।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিয়ের কথাও পাকা করে ফেলেছে, বাগদানও করিয়েছে এবং এমনকি বিয়েও দিয়ে দিয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এমন কিছুই ঘটেনি।
অনলাইনে তার সঙ্গে ‘প্রিন্সেস গ্লোরিয়া’ নামের এক ইউরোপীয় নারীর সম্পর্ক ও সম্ভাব্য বিয়ের যে খবর ছড়িয়েছে, সেটিও তিনি অস্বীকার করেছেন। বিলাওয়াল বলেন, ‘আমি কোনো প্রিন্সেস গ্লোরিয়াকে চিনি না।’
তবে ভবিষ্যতে বিয়ে বা বাগদান নিয়ে কোনো সিদ্ধান্ত হলে সেটি কিভাবে জানানো হবে, সে বিষয়েও পরিষ্কার করেছেন পিপিপি চেয়ারম্যান। বিলাওয়াল বলেন, আমার জীবনে যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেই ঘোষণা আমার পরিবারই করবে।
বিলাওয়াল দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে এসব ‘নাটক’ ছড়ানোর উদ্দেশ্য হলো জনগণের দৃষ্টি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু থেকে সরিয়ে দেওয়া।
কীভাবে ছড়াল বিয়ের গুঞ্জন?
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, বিলাওয়াল ইউরোপের একটি অভিজাত পরিবারের নারীর সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তার বাবা ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ইউরোপে গিয়ে সম্ভাব্য বিয়ের বিষয়ে আলোচনা করেছেন।
গুঞ্জনে কথিত পাত্রী হিসেবে ‘গ্লোরিয়া ভন হ্যাবসবার্গ’-এর নামও উঠে এসেছে। তবে এসব দাবির কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি এবং বিলাওয়াল নিজেই এখন তা অস্বীকার করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন