প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোংলা সরকারি কলেজে পৌর ছাত্রদল ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং জুলাই মাসে অভ্যুত্থানে নিহত ছাত্রদলের ১৪২ বীর শহীদের স্মরণে সোমবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে. এম. রব্বানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক সাহারা বেগম, প্রভাষক রূপা দাস, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডলার মোল্লা, পৌর ছাত্রদল নেতা সাহেদ মাহমুদ সাকিব, ছাত্রনেতা সিয়াম, আরমান, তামিম ও রাতুল।
অধ্যক্ষ প্রফেসর কে. এম. রব্বানী প্রধান অতিথির বক্তব্যে তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ জোরদার করার আহ্বান জানান।
অন্যান্য বক্তারা উল্লেখ করেন, তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় নেওয়া এই উদ্যোগ জলবায়ু সংকট নিরসনে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। উল্লেখ্য, পৌর ছাত্রদলের পক্ষ থেকে ৪ দিনব্যাপী এই কর্মসূচিতে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন