প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, সরকার পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তোলার জন্য কাজ করছে। তিনি উল্লেখ করেন, সীমিত আয়ের মানুষের জন্য এক লাখ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে দেশের বিভিন্ন সিটি করপোরেশন, জেলা ও গুরুত্বপূর্ণ নগর এলাকায় মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে রবিবার (৪ অক্টোবর) বিকেলে আয়োজিত একটি র্যালির আগে তিনি এসব কথা বলেন। র্যালিটি জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।
মন্ত্রী আরও বলেন, নগরায়ণ যেন অপরিকল্পিতভাবে না হয়, সেজন্য আবাসন, সড়ক, যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো গড়ে তোলার জন্য মাস্টারপ্ল্যানের আওতায় কাজ করতে হবে। সারা দেশে পরিকল্পিতভাবে নগরায়ণ ও আবাসনব্যবস্থা নিশ্চিত করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি আগামীকাল সোমবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার ও মেলায় সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।
র্যালিতে উপস্থিত ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সচিব মো. ওবায়দুর রহমান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন