প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজার জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি পরিকল্পনার বাস্তবায়নে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারকে ‘সবচেয়ে বড় বাধা’ হিসেবে চিহ্নিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি।
আল-থানি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেন যে, নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে চুক্তির বিভিন্ন শর্ত লঙ্ঘনের একটি দীর্ঘ তালিকা রয়েছে। তিনি দাবি করেন, মধ্যস্থতাকারীরা চুক্তিটি কার্যকর রাখতে চেষ্টা করলেও ইসরায়েলি সরকারের অবস্থানের কারণে শান্তি পরিকল্পনার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।
কাতার গাজা শাসনকারী হামাসের সামরিক শাখাকে কখনো অর্থায়ন করেনি বলেও পুনর্ব্যক্ত করেন আল-থানি। তিনি জানান, গাজায় কাতারের পাঠানো অর্থ জাতিসংঘ ও ইসরায়েল সরকারের পূর্ণ সমন্বয় ও অনুমোদনের মাধ্যমে বিতরণ করা হয়েছে এবং হামাসের সামরিক শাখায় কাতার কোনো অর্থ দেয়নি।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারের ভূমিকা নিয়েও আল-থানি কথা বলেন। তিনি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো দেশ বা পক্ষের নৌপথ অবরোধ করে নৌ চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয়।
কাতার এবং ইরানের সম্পর্কের বিষয়ে আল-থানি বলেন, দুই দেশ প্রতিবেশী এবং কয়েক দশক ধরে তাদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রয়েছে। তিনি মন্তব্য করেন, উভয় পক্ষের জন্য উদ্বেগের কারণ না হওয়ার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন