প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মহারাষ্ট্রের নন্দুরবার জেলায় ২২ বছর বয়সী এক যুবককে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের বিরুদ্ধে এই অভিযোগ এসেছে। পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে ওই যুবক ভুক্তভোগীদের ব্ল্যাকমেল করছিলেন।
ভুক্তভোগীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি তাদের ব্ল্যাকমেইল এবং নির্যাতন করতেন। নন্দুরবারের পুলিশ সুপার অশ্বিনী সানাপ জানান, অভিযুক্তের মোবাইল ফোন থেকে ৬০০টির বেশি অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ফোনে পাওয়া ভিডিও দেখে ভুক্তভোগীদের শনাক্ত করা হয়েছে এবং পুলিশ তাদের বক্তব্য নেওয়ার কাজ শুরু করেছে।
পুলিশ কর্মকর্তারা জানান, 'এক ব্যক্তি টাকার প্রলোভন দেখিয়ে অপ্রাপ্তবয়স্কদের সাথে অপরাধ করছে বলে গোপন তথ্য পেয়েছিল পুলিশ। অভিযুক্ত নিজের পরিচয় প্রকাশ করেছে। তার নাম চেতন প্রকাশ কোলি, বয়স ২২ বছর। সে রাইসিংপুরের বাসিন্দা। তার মোবাইল ফোন পরীক্ষা করে প্রচুর অশ্লীল ভিডিও ও ছবি উদ্ধার করা হয়েছে। ফরেনসিক টিম ফোনটি বাজেয়াপ্ত করেছে এবং সব প্রয়োজনীয় পরীক্ষা চালাচ্ছে। এরপর ফোনটি আরও পরীক্ষার জন্য পাঠানো হবে।'
তিনি যোগ করেন, 'এখন পর্যন্ত তদন্তে জানা গেছে, অভিযুক্ত ২০২২ সাল থেকে এসব কাজ করে আসছিলেন। ওই ভিডিও ও ছবির ভিত্তিতে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং তাদের বক্তব্যও রেকর্ড করা হবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন