প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিল্পকলা একাডেমির শীর্ষ পদে কে আসছেন, এ নিয়ে সংস্কৃতি অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। কবি রেজাউদ্দিন স্টালিন মহাপরিচালক (ডিজি) পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ পূর্ণ করে সদ্য বিদায় নিয়েছেন। পদটি শূন্য হলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদকে একাডেমির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, যা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।
বর্তমানে সাংস্কৃতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো—কে বসবেন শিল্পকলার স্থায়ী আসনে? সরকারের পক্ষ থেকে আগামী দুইদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত বা নতুন প্রজ্ঞাপন আসবে বলে জানা গেছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে একাধিক ব্যক্তির নাম শোনা গেলেও, মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে একমাত্র বিদায়ি মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন-এর ফাইল জমা পড়েছে।
রেজাউদ্দিন স্টালিন পুনর্নিয়োগের ব্যাপারে আশাবাদী। তিনি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান। তিনি বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশ ও লালনভূমির প্রধান কেন্দ্র। গত এক বছর অত্যন্ত প্রতিকূল ও চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে আমি এই গুরুদায়িত্ব পালনের চেষ্টা করেছি। বিগত দিনে দেশের সামগ্রিক পটপরিবর্তনের পর একাডেমির প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনা এবং সাধারণ শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অধিকার প্রতিষ্ঠা করাই ছিল আমার মূল লক্ষ্য।’
তিনি আরো বলেন, শিল্পকলা একাডেমিকে যে কোনো জটিলতামুক্ত করে প্রকৃত অর্থেই শিল্পীবান্ধব ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা বিলিয়ে দেব। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে শিল্পকলাকে নতুন রূপ দিতে চাই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন