প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ায় যেতে ব্যর্থ হওয়া ক্ষতিগ্রস্ত কর্মীদের মধ্যে ১০ হাজার কর্মীকে বিনা খরচে দেশটিতে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাইকোর্টে একটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়াগামী ৩৩ হাজার কর্মীর মধ্যে ১৭ হাজার ৭৭৭ জন কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আদালত নতুন উদ্যোগের আওতায় তাদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ প্রদান করেছে।
সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় আদালতে একটি প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদনে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের আলোচনা করা হয়। এ সংক্রান্ত দায়ের করা রিটের শুনানি শেষে আদালত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করে।
সরকারের ঘোষিত জিরো কস্ট স্কিমের আওতায় মালয়েশিয়ায় পাঠানোর জন্য নির্ধারিত ১০ হাজার কর্মীর মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনে চিহ্নিত ১৭ হাজার ৭৭৭ জন ক্ষতিগ্রস্ত কর্মীকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, যেসব জনশক্তি রপ্তানিকারক এজেন্সি কর্মী পাঠাতে ব্যর্থ হয়েছে এবং অনিয়মের সঙ্গে জড়িত বলে চিহ্নিত হয়েছে, তাদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা সম্পর্কে আদালতকে অবহিত করা হয়।
শুনানির এক পর্যায়ে সরকারের নিযুক্ত আইনজীবী আদালতকে জানান, সরকার নতুন একটি উদ্যোগের মাধ্যমে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করছে।
পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত মন্তব্য করে, তদন্ত কমিটির প্রতিবেদনে চিহ্নিত ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ প্রেক্ষাপটে জিরো কস্ট স্কিমের আওতায় মালয়েশিয়ায় পাঠানোর জন্য নির্ধারিত ১০ হাজার কর্মীর ক্ষেত্রে এসব ক্ষতিগ্রস্ত কর্মীকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেয় আদালত।
এছাড়া, মামলাটি চার মাসের জন্য মুলতবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এ বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে একটি রিপোর্ট দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন