প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মধুপুরে মধুপুর থানা পুলিশ অজ্ঞাত নামা এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) সকাল আনুমানিক ৬ টার দিকে মধুপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী ইউনিয়নের নেকীবাড়ী নামক বাসস্ট্যান্ডে অজ্ঞাতনামা গাড়ী চাপায় এই নারী নিহত হয়েছে। মধুপুর থানার এস আই আরিফ জানান, এই অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত, মহিলার পরিচয় পাওয়া যায়নি। লাশটি বর্তমানে মধুপুর থানায় রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন