প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নতির ফলে বিশ্বজুড়ে বিভিন্ন আলোচনা চলছে। বিশেষ করে চলচ্চিত্রে এআইয়ের ব্যবহার অভিনেতাদের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন তৈরি করেছে। তবে অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী মারিওন কোটিলার্ড মনে করেন, আপাতত এআইয়ের অভিনয় নিয়ে খুব বেশি উদ্বেগের কারণ নেই। তার মতে, এআই এখনও ‘আলুর মতো’ অভিনয় করছে।
সম্প্রতি স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘৭এইচ৪০ সে জু-লা’-এর প্রচারের সময় এআই নিয়ে তার মতামত প্রকাশ করেন মারিওন। ৫০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, এমন একটি দিন আসলে তিনি সত্যিই ভয় পাবেন, যেদিন কোনো এআই অভিনেতার অভিনয় দেখে তার মনে সত্যিকারের আবেগ তৈরি হবে অথবা চোখে পানি চলে আসবে।
২০০৮ সালে ‘লা ভি এন রোজ’ সিনেমায় কিংবদন্তি ফরাসি সংগীতশিল্পী এডিথ পিয়াফের চরিত্রে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছিলেন মারিওন। অভিনয়ের সেই অভিজ্ঞতা থেকেই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে তার এই চিন্তা। তিনি বিশ্বাস করেন, এআই হয়তো একদিন এমন অভিনয় করতে সক্ষম হবে, যা দর্শকের আবেগকে সত্যিকার অর্থে নাড়া দেবে।
এআইয়ের সম্ভাবনা নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, ভবিষ্যতে কোনো কৃত্রিম চরিত্রের অভিনয় দেখে তিনি নিজেই অবাক হয়ে যেতে পারেন। এই সম্ভাবনা তাকে ভাবিয়ে তুলছে।
এদিকে চলচ্চিত্রে এআই ব্যবহারের নৈতিকতা ও সীমাবদ্ধতা নিয়ে বিতর্কের মধ্যে ‘টিলি নরউড’ নামের এআই অভিনেতাকে ঘিরে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হঠাৎ চীনা ভাষায় কথা বলার ঘটনায় এই কৃত্রিম চরিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
সান সেবাস্তিয়ান উৎসবে মারিওন অভিনীত নতুন সিনেমাটিতে তাকে ‘অ্যালিস’ নামের সাবেক এক বিপ্লবী কর্মীর চরিত্রে দেখা যাবে। দীর্ঘ ২০ বছর কারাভোগের পর ছেলের সঙ্গে নতুনভাবে জীবন শুরু করার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন