প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালে সাংবাদিক মাছুদুর রহমান আসলামকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার মামলায় দীর্ঘদিন পলাতক থাকা তথা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তাপস পাড়ৈকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার এএসআই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকার 'মন খুশি বেকারি'তে বিশেষ অভিযান পরিচালনা করে। অত্যন্ত সাহসিকতা ও কৌশলের সাথে পুলিশ দল অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার বিবরণী অনুযায়ী, গত ২১ জানুয়ারি সন্ধ্যা ৬:১৫ মিনিটে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মাঠ সংলগ্ন রাস্তায় সাংবাদিক মাছুদুর রহমান আসলামকে গতিরোধ করে শীর্ষ সন্ত্রাসী নাককাটা রুবেল, তাঁর সহযোগী তাপস পাড়ৈ এবং গাঁজা রফিক। সন্ত্রাসীরা সেবার সাংবাদিক আসলামকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এই ঘটনার পর, সাংবাদিক মাছুদুর রহমান আসলাম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন এবং তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতে আজ কোতোয়ালি মডেল থানা পুলিশ কাউনিয়া বিসিক এলাকায় ঢুকে সফল অভিযানটি চালায়।
স্থানীরা জানায় এবং পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত তাপস পাড়ৈ বরিশাল নগরীর চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী নাককাটা রুবেল-এর প্রধান সহযোগী হিসেবে পরিচিত এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ইতালি শহীদ-এর ডান হাত।
সংশ্লিষ্ট সূত্র এবং স্থানীয়দের অভিযোগ, আসামি তাপসের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় শান্তি শৃঙ্খলার স্বার্থে যদি তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তাতে তাঁর কাছে থাকা গোপন আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
গ্রেফতারকৃত আসামিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন