প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব মো. রাশেদ খাঁন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টায় চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায়।
সাক্ষাৎকালে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বিএনপির রাষ্ট্র পরিচালনায় সফলতার জন্য দোয়া করেন। তিনি প্রশ্ন তোলেন, নতুন যে সরকার গঠিত হয়েছে, তার বিরুদ্ধে কেন এই লংমার্চের আয়োজন করা হচ্ছে?
এ সময় তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করেন এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব মো. রাশেদ খাঁনকে তার সালাম প্রধানমন্ত্রীকে পৌঁছে দিতে বলেন।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী উল্লেখ করেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তিনি অতীতে ঘটে যাওয়া একটি ঘটনাও স্মরণ করেন, যেখানে কিছু ইসলামী দল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে বিভিন্ন দাবি নিয়ে গেলে তিনি বলেন, "যেখানে কোনো ভিন্নমত নেই, সেখানে তো কোনো দাবি থাকে না; আপনাদের সঙ্গে আমরা একমত।" এর মাধ্যমে বিএনপির ইসলামী মূল্যবোধে বিশ্বাসের বিষয়টি তিনি স্মরণ করিয়ে দেন।
অন্যদিকে, যারা ইসলামের নাম ভাঙিয়ে এবং জান্নাতের লোভ দেখিয়ে জনগণের কাছে জান্নাতের ভুয়া টিকিট বিক্রি করে প্রতারণা করছিল, তাদের বিরুদ্ধে নির্বাচনের আগে সাহসী ভূমিকা রাখার জন্য আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বিশেষভাবে ধন্যবাদ জানান জনাব মো. রাশেদ খাঁন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক জনাব মাহবুবুর রহমান শামীম এবং ফটিকছড়ি ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন