প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ লা লিগা সভাপতির সাম্প্রতিক মন্তব্যকে ‘অসহনীয়’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে।
রিয়াল মাদ্রিদ তীব্র ক্ষোভের সঙ্গে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের মন্তব্যের জবাব দিয়েছে। ক্লাবটি অভিযোগ করেছে যে, তেবাস তার প্রাতিষ্ঠানিক অবস্থান ব্যবহার করে বারবার রিয়ালকে আক্রমণ করছেন।
বিবৃতিতে রিয়াল উল্লেখ করেছে, ‘লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস মেদরানোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিয়াল মাদ্রিদ জানাতে চায়—লা লিগার সভাপতি তাঁর প্রাতিষ্ঠানিক অবস্থান ব্যবহার করে প্রতিটি প্রকাশ্য বক্তব্যে যেভাবে বারবার রিয়াল মাদ্রিদকে হেয় ও আক্রমণ করেন, সেটিকে আমাদের ক্লাব কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করে না।’
রিয়াল মাদ্রিদ তেবাসের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘লা লিগার সব ক্লাবের স্বার্থ প্রতিনিধিত্ব ও সুরক্ষার দায়িত্ব যার, সেই ব্যক্তি কেন রিয়াল মাদ্রিদকে নিয়ে এতটা আবিষ্ট হয়ে থাকেন এবং নিয়মিতভাবে আমাদের ক্লাবকে তাঁর প্রকাশ্য আক্রমণের লক্ষ্যবস্তু বানান—এটি গভীরভাবে উদ্বেগজনক।’
তেবাসের সর্বশেষ মন্তব্যকে রিয়াল বিশেষভাবে ‘গুরুতর ও বোধগম্য নয়’ বলে উল্লেখ করেছে। ক্লাবটির দাবি, তিনি একটি ডিজিটাল সংবাদমাধ্যমে স্বাধীন এক সাংবাদিকের লেখা নিবন্ধ নিয়ে মন্তব্য করেছেন এবং সেখান থেকে রিয়ালের ক্রীড়া কৌশল নিয়ে সমালোচনা করেছেন।
রিয়াল বলেছে, ‘একজন দায়িত্বশীল প্রশাসকের জন্য এটি সম্পূর্ণ অনুপযুক্ত। একটি স্বাধীন সাংবাদিকের নিবন্ধ নিয়ে মন্তব্য করতে গিয়ে আমাদের ক্লাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আমাদের ক্রীড়া কৌশল নিয়ে সমালোচনা করার স্বাধীনতা নেওয়া একেবারেই অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন।’
রিয়াল দাবি করেছে, তেবাসের কর্মকাণ্ড স্প্যানিশ ফুটবলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘লা লিগা সভাপতি তাঁর ব্যক্তিগত সময় ও নিজস্ব যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রকাশ্যে রিয়াল মাদ্রিদকে হেয় করছেন। অথচ তাঁর উচিত প্রতিযোগিতার নিরপেক্ষতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা তৈরিতে কাজ করা। এভাবে তিনি আমাদের প্রতিযোগিতা এবং বিশ্বজুড়ে স্প্যানিশ ফুটবলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে চলেছেন।’
শেষ দিকে লা লিগার নেতৃত্ব নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে রিয়াল। ক্লাবটির ভাষায়, ‘এই ধারাবাহিক ও অনুপযুক্ত আচরণের কারণে আমরা মনে করি, স্পেনের পেশাদার ফুটবলে এমন একজন নেতৃত্বের জরুরি প্রয়োজন, যিনি প্রতিযোগিতাকে পরিচালনা করতে পারবেন, এর পূর্ণ সম্ভাবনা উন্মুক্ত করতে পারবেন এবং একই সঙ্গে নিরপেক্ষতার মৌলিক দায়িত্ব পালন করবেন।’
বিবৃতিতে তেবাসকে উদ্দেশ করে রিয়াল আরও বলেছে, ‘লা লিগার সভাপতি প্রতিযোগিতার মালিক নন। তিনি সেই ক্লাবগুলোর একজন প্রশাসক, যারা তাঁর ওপর আস্থা রেখে তাঁকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে। আমরা ক্লাবগুলো এমন একজনকে চাই, যিনি সৎভাবে এই দায়িত্ব পালন করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন