প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক হুসাম আবু সাফিয়ার কারাবাসের মেয়াদ ইসরায়েলের একটি আদালত আরও ছয় মাস বৃদ্ধি করেছে। তাকে আটক রাখার মেয়াদ বাড়ানো হয়েছে কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই।
বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এ বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (১৮ নভেম্বর) বেয়ারশেবার আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন আবু সাফিয়ার আইনজীবী। আদালতের বক্তব্য, আবু সাফিয়া ইসরায়েলের জন্য একটি হুমকি। তবে চিকিৎসক আবু সাফিয়ার অভিযোগ, গাজার হাসপাতালে চিকিৎসাসেবা ও মানবিক দায়িত্ব পালন করায় তাকে শাস্তির মুখে পড়তে হচ্ছে।
২০২৪ সালের ডিসেম্বরে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় তাকে আটক করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা তার মুক্তির জন্য দাবি তুলেছে। জাতিসংঘ অভিযোগ করেছে, কারাগারে তাকে নির্যাতন করা হচ্ছে, দীর্ঘ সময় একাকী আটকে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে।
সম্প্রতি চিকিৎসকদের একটি মানবাধিকার সংগঠনের পর্যালোচনায় আবু সাফিয়ার ওজন ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার পাশাপাশি বুকে ব্যথার তথ্য উঠে এসেছে। এদিকে, ইসরায়েলের কারাগারে আটক ১৪ চিকিৎসকের মুক্তির আবেদনও গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন