প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির (আরএন) পার্লামেন্টারি গ্রুপের নেতা মেরিন লে পেন ঘোষণা করেছেন যে, ফরাসি সেনাদের অন্য দেশের যুদ্ধে লড়াই করার জন্য পাঠানো হবে না। তিনি উল্লেখ করেছেন যে, ফ্রান্সের তরুণদের এমন কোনো বেপরোয়া বা দায়িত্বজ্ঞানহীন সামরিক অভিযানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে না, যা ফ্রান্সের নিজস্ব যুদ্ধ নয়।
রোববার (২৫ অক্টোবর) ফ্রান্সের ওর্লেয়াঁ শহরে দলের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রতিশ্রুতি প্রদান করেন। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা উল্লেখ করে লে পেন বলেন, ফ্রান্সের প্রতিটি নাগরিকই দেশের জন্য গুরুত্বপূর্ণ।
লে পেন বলেন, “আমাদের দেশের প্রতিটি সন্তানকে আমাদের প্রয়োজন। আমাদের নয়, এমন বেপরোয়া বা দায়িত্বজ্ঞানহীন সামরিক অভিযানে মৃত্যুর মুখে ঠেলে দিতে আমরা আমাদের তরুণদের পাঠাব না।” তথ্যসূত্র: তাস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন