প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের জিয়ানগরে দলীয় শৃঙ্খলা এবং নৈতিকতা অবক্ষয়ের অভিযোগের কারণে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত হাওলাদার (৬০)কে উপজেলা বিএনপি বহিষ্কার করেছে। সোমবার রাতে, উপজেলার ০৫ নম্বর চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাফায়েত হোসেন হাওলাদারকে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, দলীয় শৃঙ্খলা এবং নৈতিকতার অবক্ষয়ের অভিযোগের ভিত্তিতে এই বহিষ্কার কার্যকর হয়েছে। উল্লেখ্য, বিএনপি নেতা সাফায়েত হাওলাদার তার ১২ বছর বয়সী শিশুকন্যার সঙ্গে অশোভন ও আপত্তিকর আচরণ এবং বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করার অভিযোগ এনে, তার পিতার কাছ থেকে নিরাপদ না থাকায়, ১৬ আগষ্ট ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তারপর, ইন্দুরকানী থানা পুলিশের সহায়তায় শিশুটিকে সরকারি ব্যবস্থাপনায় ভান্ডারিয়ার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়। এই বিষয়টি ছড়িয়ে পড়ার পরপরই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবিষয়ে বহিষ্কার হওয়া বিএনপি নেতা সাফায়েত হাওলাদার বলেন, আমি বিএনপির একজন ত্যাগী নেতা। হাসিনার আমলে আন্দোলন সংগ্রাম করে আমি অনেকবার জেল খেটেছি। আমাকে কেন বহিষ্কার করা হয়েছে, তা আমি জানি না এবং বহিষ্কারের কোন চিঠি পাইনি। উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ হোসেন এই ব্যাপারে জানান, দলীয় শৃঙ্খলা এবং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের নির্দেশে তাকে বিএনপির দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের চিঠি তাকে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন